মোয়াজ্জেম হোসেন আলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ১২টার ২০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
দুর্নীতি মামলায় কারাদণ্ড পেয়ে কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান মোয়াজ্জেম হোসেন আলাল। কিন্তু পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হলে বিএনপি নেতাকর্মীরা দলের কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। পরে সেখানে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলনের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে মওদুদ আহমেদের সঙ্গে বেরিয়ে আসেন মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় সাদা পোশাকের ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
আটকের সময় আলাল ডিবি পুলিশদের বলেন, আমাকে কেন আটক করছেন। আমি তো আদালত থেকে জামিনে আছি। তারপরও পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed