Main Menu

লোভাছড়ায় পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়ায় পাথরের গর্ত চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ফরমান উল্যা (৫৫)। তার বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইল্যা গ্রামে।
শনিবার সকাল ১০টার দিকে আনোয়ার হোসেন আনাই মিয়ার গর্ত ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) নুনু মিয়া গর্ত ধসে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে কানাইঘাট থানার সহকারি কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে মৃত্যুর খবর ধামাচাপা দিতে নিহতের লাশ তড়িগড়ি করে সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল দশটায় পাথর ব্যবসায়ী আনোয়ার হোসেন আনাই মিয়ার কোয়ারীতে অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে মারা যান ফরমান উল্লাহ নামে এক পাথর শ্রমিক। এরপর তড়িগড়ি করে তার লাশ পাঠিয়ে দেয়া হয় সিলেট ওসমানী হাসপাতালে। পরে খবর পেয়ে পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করে।

Share





Related News

Comments are Closed