Main Menu

কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন ফালান মিয়া (২৫), আফজাল হোসেনকে (২৮) ও চালক চান মিয়া (৩২)।

গতকাল শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার।

উপপরিদর্শক মো. কাওসার আরও জানান, গতকাল রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে চার যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তারা রাজধানীর পোস্তাগোলায় যাচ্ছিলেন। অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে সড়কে উঠতেই মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফালান মিয়া ও চালক চান মিয়া নিহত হন। গুরুতর আহত আফজাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। অটোরিকশার আরেক যাত্রী আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো তার পরিচয় জানা যায়নি।

মো. কাওসার বলেন, অটোরিকশাকে ধাক্কা দেওয়া ট্রাকটিকে আটক করা গেছে। তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।

Share





Related News

Comments are Closed