সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ করলো কলেজ ছাত্র
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
শিশুর স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে খেলার মাঠ থেকে তৃতীয় শ্রেণির ওই স্কুল ছাত্রীকে নিজের বসত ঘরে নিয়ে যায় প্রতিবেশী যুবক রিমন। পরে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে সে। এঘটনার পর শিশুটির বাবা-মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে, প্রথমে শিশুটিকে সদর হাসপাতাল ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এঘটনার বিচার দাবি করেছে শিশুটির স্বজনেরা।
তারা জানান, ‘কম বয়সী মেয়ে এই ঘটনায় ভয় পেয়ে গেছে। সে ভয়ে কিছু বলতে চায় না।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেঞ্জামিন গোমেজ বলেন, ‘মেয়েটির রক্তপাত হচ্ছে। ছোট বাচ্চা তো তাই রক্তপাত বন্ধ করতে বেগ পেতে হচ্ছে।’
এঘটনায় শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযুক্ত রিমনকে আটক করে পুলিশ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন, ‘হলহলিয়া চরগ্রাম এলাকা থেকে রিমনকে গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি। অভিযোগ দায়েরের পর আমরা মামলা করবো এবং আসামিকে আদালতে উপস্থাপন করবো।’
অভিযুক্ত রিমন মিয়া তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের ১ম বর্ষের ছাত্র ও উপজেলার উজান তাহিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed