আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
বৈশাখী নিউজ ডেস্ক : জাটকা রক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৮ শুরু হচ্ছে। এবার সপ্তাহটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ।’
২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শুক্রবার পৃথক বাণী দিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদীমন্ডল ইউনিয়নের কালিরখিল মাঠে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা নদীতে নৌ-র্যালি অনুষ্ঠিত হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, মানুষকে সচেতন করতেই এ সপ্তাহ। এ লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed