Main Menu

বিশ্বনাথ উপজেলা জুয়েলারী সমিতির নতুন কমিটি গঠন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা জুয়েলারী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় একটি রেষ্টুরেন্টে সমিতির আহবায়ক হাজী আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য হাজী আকবর আলীকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি শাহাব উদ্দিন সাহা, মোঃ কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক সোমেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক রিপন আলী, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, সহ দপ্তর সম্পাদক মনির মিয়া, কার্যনির্বাহী সদস্য ময়না মিয়া, দিজেন পাল, নূর মিয়া।
সভায় উপস্থিত ছিলেন- শাহাব উদ্দিন সাহা, কামাল উদ্দিন, জয়ন্ত কুমার দাশ, আতিকুর রহমান, সোমেল আহমদ, সাইদুল ইসলাম, রিপন আলী, সোহেল মিয়া, মনির মিয়া, ময়না মিয়া, দিজেন পাল, নূর মিয়া, শামছুল ইসলাম, সবুজ বণিক, ঝুটন চক্রবর্তী, মোঃ উজ্জল, লিটন মিয়া, সন্তোষ চন্দ্র, কাওছার আহমদ, মইনুল ইসলাম, আল আমিন, কালা মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমজাদ আলী।
বিশ্বনাথ উপজেলার কোন বাজারের জুয়েলারী ব্যবসায়ী সমিতির সদস্য হতে চাইলে কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed