বীর মুক্তিযোদ্ধা এম এ ছালিকের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এম এ ছালিক আর নেই। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে চিকিৎসাধিন ছিলেন।
তার পারিবারিক সূত্র জানায়, আজ বাদ আছর ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা মাঠে যানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্হানে দাফন করা হবে।
এম এ ছালিক ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ভাদেশ্বর ইউনিয়নে অবস্থিত বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা পরিচালনার কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা এম এ ছালিকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে)।
—
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed