Main Menu

শফিক রেহমান, মাহমুদুরসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত গত মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হলেও বিষয়টি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে আসে।

অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামি হলেন যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

আসামিদের মধ্যে মামুন ও মিজানুরকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।

Share





Related News

Comments are Closed