Main Menu

বিএনপির কালো পতাকা প্রদর্শন শনিবার

বৈশাখী নিউজ ডেস্কঃ খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না দেয়ায় শনিবার ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির পরিবর্তন করেছে বিএনপি। মিছিলের পরিবর্তে ‘কালো পতাকা প্রদর্শন’ করবে দলটি। আগের কর্মসূচি ঢাকা মহানগরে সীমাবদ্ধ থাকলেও এখন তা পালিত হবে সারাদেশে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলীয় কর্মসূচি পরিবর্তনের এই তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে বিএনপি। পরে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজনের অনুমতি চায় দলটি। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি না মেলায় ‘কালো পতাকা মিছিলের’ কর্মসূচি দেয় দলটি।

এদিকে, ২১ ফ্রেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনার সভার আয়োজন করেছে বিএনপি। এতে দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে আবুল খায়ের ভূইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিতি ছিলেন।

Share





Related News

Comments are Closed