Main Menu

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর ছনুয়ায় কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের মুখামুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ছনুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয় ছোট ট্রাকটিকে। ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed