শাবিপ্রবি’র গণিত বিভাগে দু’দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে দুইদিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)।
সকাল সাড়ে ১০টায় বিভাগের সামনে বেলুন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সেখান থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে মিলিত হয়। এরপর বেলা ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনের সামনে কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধনের পর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিভাগের শিক্ষকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত থাকেন। উৎসব উপলক্ষে ব্যানার, ফেস্টুন আর নানা রঙ-বেরঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। কর্মজীবনের ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে প্রিয় ক্যাম্পাসে ছুটে আসেন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র আর প্রিয় মানুষগুলোর আলিঙ্গনে মেতে ওঠেন আনন্দ আড্ডা ও স্মৃতিচারণে। একই রঙের টি-শার্ট, টুপি পরে সুর মিলিয়ে গান, আড্ডা আর ব্যান্ডদলের ঢোল, করতাল ও বাশিঁর সুরে শোভাযাত্রা হয়ে ওঠে আনন্দমুখর।
অনেক প্রাক্তন শিক্ষার্থী স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে উৎসবে এসেছেন।
দুইদিনের অনুষ্ঠানে আজ শুক্রবারের সূচিতে রয়েছে সকাল ১০টায় বিভাগে অ্যালামনাইদের মিটিং, দুপুর আড়াইটায় কেন্দ্রীয় মিলনায়তনে অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান এবং সন্ধ্যা ৬টায় গণিত সমিতির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধন অনুষ্ঠানের পর বিভাগীয় প্রধান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য, সম্মানিত অতিথি ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক মিরাজ উদ্দিন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও অধ্যাপক আহমেদ কবীর।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed