শ্রুতি সিলেটের বর্ণাঢ্য বর্ণমালার মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙ্গালী জাতির সমগ্র ইতিহাসে রক্তাক্ষরে লিখিত দিনগুলির মধ্যে একুশে ফেব্রুয়ারি একাটি প্রধান দিন। একটি দিনই সবার পথ এসে মিলে গেছে এক অভিন্ন গন্তব্যে। সবাই নগ্ন পায়ে একই সুরে ধ্বণিত করেছে ”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”। বাংলা মায়ের বীর সন্তানরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ৬৩ বছর আগে ১৯৫২ সালে বুকের রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। প্রতিবছরের বছরের মত এবারও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজন করেছিলো বর্ণমালার মিছিলের। অনুষ্ঠান মালায় ছিলো একুশের গান, কবিতা পাঠ ও বর্ণমালার মিছিল।
নগ্নপায়ে একুশের সুরে বর্ণমালার মিছিল শুরু হয়। সবার হাতে হাতে ছিল বর্ণমালা আর কন্ঠে ছিলো একুশের গান। সূর্যোদয়ের পরপরই গৌরবের বাংলা বর্ণমালা হতে নিয়ে নগ্ন পায়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা শ্রদ্ধার্ঘ্য প্রদান করে শহীদবেদীতে। বর্ণমালা হাতে বর্ণমালার মিছিল বারবার উচ্চারিত হয়েছে সেই সব শহীদর আত্মদানের কথা যাদের আত্মত্যাগের ফলে আমরা বাংলায় মা কে “মা” বলে বলতে পারছি। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত। আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ বর্মণ রানা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বাচিক শিল্পী মোকাদ্দেস বাবুল, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ,সম্মিলিত নাট্য পরিষদের সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেটের সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ। আরো বক্তব্য রাখেন সন্দীপ রায়,শ্রাবণ আচার্য্য,আল আল আমিন,অজয় চক্রবর্তী, মুন্না ভট্টাচার্য্য প্রমুখ। একুশের গান ও কবিতা পাঠ করেন অত্রি ভট্টাচার্য্য, লিপি মন্ডল,ফারিহা মমতাজ, সুস্মিতা ভট্টাচার্য্য,তামান্না প্রত্যাশা, চপল কুন্ডু, স্রোতস্বিনী স্নেহা, জান্নাতুন আইভি, সৃজন দাশ প্রমুখ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed