হবিগঞ্জে বিএনপির ৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল পৌনে ১১টায় মামলাটি দায়ের করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান ওসি।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বাধা দিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হন। এ সময় পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed