বিশ্বনাথে সন্তানসহ ১৭দিন ধরে গৃহবধু নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি: চার বছরের সন্তানসহ সিলেটের বিশ্বনাথে ১৭দিন ধরে সোনারা বেগম নামের এক গৃহবধু নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সোনারা উপজেলার লামাকাজী ইউনিয়নের বশিরপুর গ্রামের আবুল কালামের স্ত্রী। গত ৪ ফেব্রুয়ারী ‘স্ত্রী-সন্তান’ নিখোঁজ হওয়ার পর ৬ ফেব্রুয়ারী এব্যাপারে আবুল কালাম বাদী হয়ে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। যার নং ৩২২ তাং ০৬.০২.১৮ইং।
ডায়েরীতে আবুল কালাম উল্লেখ করেছেন, গত ৪ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৭টার দিকে তার স্ত্রী সোনারা বেগম ৪ বছরের কন্যা শ্যামলী আক্তার মীমকে সাথে নিয়ে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছেন। এসময় ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র সাথে নিয়ে গেছেন সোনারা। এরপর রাতে ফিরে না আসলে তারা আতœীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানের খোঁজ করেও পাননি।
ডায়েরী মতে আবুল কালামের স্ত্রী সোনারা বেগমের বয়স ২৪ বছর, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ন কালো, পরনে ছিল কালো-লাল রংয়ের চেক শাড়ী ও এবং কন্যা শ্যামলী আক্তার মীমের বয়স ৪ বছর, উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চোখের বর্ন কালো, পরনে ছিল নীল-সবুজ রংয়ের জামা ও লাল রংয়ের সুয়েটার। উভয়েই সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed