জাফলংয়ে চলছে জমজমাট জুয়ার আসর
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের পর্যটন নগরী জাফলংয়ে দীর্ঘদিন থেকে গোয়াইনঘাট থানা পুলিশের চোখ ফাকি দিয়ে চলছে জমজমাট জুয়ার আসর। কাটাকাটি, নিপুণ, চড়াচড়ি, ডায়েস, ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, রেমিসহ নানা নামে, নানাভাবে অবাধে চলছে জুয়া। এসব জুয়ার নামে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজক চক্র। সর্বস্বান্ত হচ্ছেন অনেকে।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জাফলং বল্লাঘাট মামার দোকানের মেলারমাঠ ও নদীর পার এলাকায় এ জুয়ার আসর বসে। এসব জুয়ার আসরে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকা লেনদেন হয় বলে জানা গেছে। প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা জড়ো হয়ে এ জুয়া খেলায় মেতে উঠে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলেও ওই এলাকার কিছু নেতার ভয়ে কেউ টু-শব্দ করতে সাহস পাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে হানিফ ও হাসুর নিয়ন্ত্রনে এ জুয়ার আসর চলছে।
স্থানীয় অনেকেই নাম পরিচয় গোপন রাখার শর্তে অভিযোগ করে বলেন, প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed