Main Menu

বিশ্বনাথে প্রতারণা সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক প্রতারকের প্রতারণা সহ্য করতে না পেরে তাছলিমা খানম রিমা (১৬) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে। নিহত রিমা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, লামাকাজী ইউনিয়নের বিদ্যাপতি (কেশবপুর) গ্রামের ডাক্তার শাহানুর হোসাইন’র মেয়ে। ১৬ ফেব্রয়ারী শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে নিজ ওড়না গলায় পেছিয়ে সে আত্মহত্যা করে। রিমা ‘সিলেট মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে’র একাদশ শ্রেনীতে অধ্যায়নরত ছিল।
রিমা’র পিতা শাহানুর হোসাইনের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র ও লামাকাজী ইউনিয়ন পরিষদের তথ্য ই সেবা কেন্দ্রের উদ্যোক্তা সুমন আহমদ তার মেয়ে রিমা’কে রাস্তাঘাটে প্রায়ই উত্যক্ত করতো। এঘটনায় তার (সুমনের) পরিবারের সদস্যদের একাধিকবার অবগত করা হয়েছে। তাতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অবশেষে গত ১৪ জানুয়ারী প্রতারণার মাধ্যমে দেখা করে মোবাইলে রিমার আপত্তিকর ছবি ধারণ করে নেয় সুমন। এরপর ছবিটি ফেসবুকে পোষ্ট করার ভয় দেখিয়ে রিমা’কে জিম্মি করে অন্যত্র (সুনমাগঞ্জ শহরে) নিয়ে যায়। ওই দিন দুপুর ১২টায় রিমার বড় ভাই আকমল হোসাইন (১৯) এর মোবাইল ফোনে প্রতারক সুমন মেসেজ দিয়ে জানায় যে রিমা তার জিম্মায় রয়েছে। মেসেজ পেয়ে রাতে শাহানুর হোসাইন সেখানে গিয়ে তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মোবাইলে আপত্তিকর ছবি তোলে প্রতারণার অপমান সহ্য করতে না পারায় শুক্রবার রাতে রিমা আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন। এই প্রতারণার সুষ্টু বিচার চেয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শাহানুর হোসাইন ।
ময়না তদন্ত শেষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পারিবারিক কবরস্থানে রিমার দাফন সম্পন্ন করা হয়েছে।
এব্যাপারে থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, শাহানুর হোসাইন বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলা নং-(২)।
এব্যাপারে সুমনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

কানাইঘাটের স্বামীর হাতে স্ত্রী খুন ॥ শ্বশুর-শাশুড়ি আটক
সিলেটের সকাল ডট কম । প্রকাশিতকাল: ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ৯:২৭ অপরাহ্ণ

কানাইঘাট প্রতিনিধি ॥ সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে শনিবার সকালে স্বামীর হাতে জাহানারা বেগম (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় শ্বশুর শফিকুল হক (৫৫) ও শাশুড়ি রাহেনা খাতুনকে (৪৮) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিক্সা চালক ইব্রাহীম আলী ইমনের স্ত্রী জাহানারা বেগম বাড়ির পার্শ্ববর্তী একটি ছড়ায় তার দেবর সিরাজ উদ্দিনের সাথে অন্তরঙ্গ অবস্থায় আলাপ করছিলেন। এতে স্বামী ইমন ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহতের শ্বশুড় শফিকুল হক ও শাশুড়ি রাহেনা খাতুনকে গ্রেফতার করেছে। থানার ওসি (তদন্ত) নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed