Main Menu

বিশ্বনাথে বিএনপির দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি : নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল হাইর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য তাহিদ মিয়া চেয়ারম্যান, তালুকদার গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন জুনেদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ, মহিলা দলের নেত্রী নুরুন নাহার ইয়াসমিন, উপজলো যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, সদস্য শাহজান আলী, জাহাঙ্গীর আলম, আব্দুর রব সরকার, সাইদুর রহমান রাজু, মাসুদ আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য ইমরান আহমদ সুমন, সাইদ আহমদ।
বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, লিলু মিয়া, ইমাদ উদ্দিন, তালেব আলী, আব্দুন নুর, সেবুল মিয়া, শামিম আহমদ মেম্বার, রাজু আহমদ, শিহাব উদ্দিন, লুৎফুর রহমান, আকবর আলী, আমিনুর রহমান চুনু, জলাল আহমদ, যুবদল নেতা ময়নুল হক, আইনুদ্দিন, ছাত্রদল নেতা মাছুম আহমদ, সুমন আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হাফিজ আরব খান।

Share





Related News

Comments are Closed