কানাইঘাটের স্বামীর হাতে স্ত্রী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে শনিবার সকালে স্বামীর হাতে জাহানারা বেগম (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় শ্বশুর শফিকুল হক (৫৫) ও শাশুড়ি রাহেনা খাতুনকে (৪৮) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিক্সা চালক ইব্রাহীম আলী ইমনের স্ত্রী জাহানারা বেগম বাড়ির পার্শ্ববর্তী একটি ছড়ায় তার দেবর সিরাজ উদ্দিনের সাথে অন্তরঙ্গ অবস্থায় আলাপ করছিলেন। এতে স্বামী ইমন ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহতের শ্বশুড় শফিকুল হক ও শাশুড়ি রাহেনা খাতুনকে গ্রেফতার করেছে।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed