Main Menu

বিশ্বনাথে বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচী পালিত

বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদানের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন।
বিএনপির নেতা জয়নাল খানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নুর উদ্দিন আহমদ, বিএনপির নেতা ইরান মিয়া মেম্বার, আব্দুল গনি, যুবদল নেতা আফিজ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফয়জুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মিছবাহ খান, সোহানুর রহমান সোহাগ, কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ, ছাত্রদল নেতা নাজমুল হোসেন শিমুল।
এসময় উপস্থিত ছিলেন ও গনস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, ইসমাইল খান, বিএনপি নেতা মাওলানা আবুল বশর, আজাদ আলী মেম্বার, আলতাবুর রহমান, ফয়জুল ইসলাম, গনি শাহ, সানুরুল হক, তোতা মিয়া, হোসাইন আহমদ শাহীন, ফরিদ মিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরমান খান, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, নজির আলী, আসকির আলী, সুহাগ আহমদ চন্দন, যুবদল নেতা ইসলাম উদ্দীন, ফজলু মিয়া, দিলু মিয়, আব্বাস আলী সুমন, রমজান আলী শাহ লিলু মিয়া, শিপন মিয়া, আফিজ আলী জাহান আলী মাসুক মিয়া, শাহ বাবুল, সুন্দর আলী,শিয়ার আলী, দিলাল, আশক, বকুল, সুজন, বাবুল, রিপন, রানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান, নুরুজ্জামান, তাজ উদ্দিন আহমদ কিনু, রায়হান আহমদ, নেতা রফিক আলী, লিলু মিয়া, আশক আলী, একে ফটিক, উপজেলা ছাত্রদল নেতা ওয়াশিম আলী, দুলাল আহমদ, রাসেল আলী, শাহ ফয়ছল, নাজমুল ইসলাম, শামিম, আলম, রফিক, সুহেল প্রমুখ।

Share





Related News

Comments are Closed