ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মাল লুট
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: বিদেশ থেকে আসার কয়েক ঘন্টার ব্যবধানে সিলেটের ফেঞ্চুগঞ্জের এক ফ্রান্স প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত ১৬ ফেব্রয়ারী দিবাগত রাত সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের ফ্রান্স প্রবাসী আজির উদ্দীনের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতির ঘটনায় আক্রান্ত প্রবাসী আজির উদ্দীন জানান, শুক্রবার রাত ৯টায় তিনি সপরিবারে দেশে আসেন। প্রায় ১০ বছর পর তিনি বাড়িতে আসেন। ঘটনার রাতে একদল ডাকাত বাড়ীর কলাপসিবল গেইট ও বাড়ীর শয়ন কক্ষের দরজা ভেংঙ্গে ঘরে প্রবেশ করে মুখোশপড়া ৭/৮ জনের ডাকাত দল। বিভিন্ন অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে ৩২ ভরি স্বর্ণ, ৭ হাজার ইউরো, নগদ ৭ লক্ষ টাকা, ৭টি দামি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতদল প্রায় ৪০ মিনিট বাড়ীতে অবস্হান করে। ডাকাত দল দুটি আলমীরা এবং একটি সিন্দুক ভেংঙ্গে মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে শনিবার সকালে ফেঞ্জুগঞ্জ থানার এস আই অমৃত কুমার দাস ঘটনাস্হল পরিদর্শন করেছেন। পুলিশ জিঙ্গাসাবাদের জন্য আরিফ (৩০) নামের বাড়ীর কাজের লোককে নিয়ে এসেছে।
এছাড়া খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ সার্কেল সাইফুল ইসলাম।
ডাকাতির শিকার পরিবারের সূত্রে জানা গেছে, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ১০ সদস্যের পরিবার প্রবাস থেকে ঐ রাতে বাড়ীতে এসেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed