দেশের বাজারে এলো হোন্ডা ‘সিবি হর্নেট ১৬০ আর’
বৈশাখী নিউজ ডেস্ক : অবশেষে দেশের বাজারে এলো বহুল প্রতিক্ষিত মোটরসাইকেল হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর।
তিনটি রঙে দেশের বাজারে পাওয়া যাবে হর্নেট ১৬০। মূল্য ১ লাখ ৯৯ হাজার ৮০০।
গতকাল রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে জমকালো আয়োজনে মাধ্যমে দেশের বাজারে সিবি হর্নেট ১৬০ বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
এসময় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউশিরো ইশি বলেন ‘হোন্ডা কোম্পানি শুধু ব্যবসাই করে না। বাংলাদেশের আর্থিক উন্নয়নের চিন্তা করে। মানুষের পাশে দাঁড়ায়। এ দেশে এলো সিবি হর্নেট ১৬০ আর। আমি আশা করবো এটা তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারবে’।
হোন্ডা সিবি হর্নেট আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটিতে পাওয়া যাবে দুর্দান্ত গতি। শক্তিশালী ইঞ্জিন, ডিজাইন ও গতি এই তিনটি জিনিসই বাইকটিকে অনন্যতা দিয়েছে।
হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর বাইকটিতে আছে ১৬২.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এর বিএইচপি ১৫.৬৬। ঘূর্ণন গতি ৮৫০০ আরপিএম। ১৪.৭৬ এনএম@৬৫০০ টর্ক।
এ বাইকটির দুচাকায়ই আছে ডিস্কব্রেক। সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের চাকায় মনো শর্ক অ্যাবসর্ভার ব্যবহার করা হয়েছে। দুই চাকায়ই রয়েছে টিউবলেস টায়ার। অ্যারো ডায়নামিক ডিজাইনে তৈরি বাইকটির থ্রটলেও আছে বৈচিত্র্য। এর ফুয়েল ট্যাংককে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে বডি গ্রাফিক্সের সঙ্গে মিল রেখে।
হোন্ডা দাবি করছে, এই বাইকটিতে ৪০-৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।
ধারণা করা হচ্ছে, হামলাকারীরা সবাই নারী। নাইজেরিয়ার রাজধানী মাইদুগুরির ঠিক বাইরের একটি বাজারে ওই হামলায় আরো ২২ জন আহত হয়েছে।
এখনো কেউ এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।
সম্প্রতি বর্নো ও নাইজেরিয়ার অন্য অঞ্চলে হামলা বাড়িয়ে চলেছে বোকো হারাম। পশ্চিম আফ্রিকা অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতেই এসব হামলা করছে তারা।
হামলার কাজে দিন দিন নারী ও তরুণদের ব্যবহার বাড়াচ্ছে তারা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed