পুত্রের মৃত্যুর দুই বছর পর যমজ সন্তান লাভ
বৈশাখী নিউজ ডেস্ক: পুত্র হারানোর দুই বছর পর যমজ নাতির দাদা-দাদী হলেন এক পৌঢ় দম্পতি। ছেলের সংরক্ষিত শুক্রাণু থেকে পেলেন তারা দুই নাতিকে। সেইসাথে সামান্য হলেও ভুললেন পুত্রশোক।
দু’বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান পুণের সাতাশের এক যুবক। ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে গেলে সেখানে তার এ রোগ ধরা পড়ে। কিন্তু কেমোথেরাপি দেয়ার পরেও তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে ২০১৬ সালে পুণেতেই তার মৃত্যু হয়।
তবে যুবকের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এর আগেই তার শুক্রাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন তার বাবা-মা। চিকিৎসার শুরুর আগে ‘ক্রায়োপ্রিসারভেশন’ পদ্ধতিতে তার শুক্রাণু সংরক্ষণ করে রাখেন জার্মানির চিকিৎসকেরা।
পরবর্তীতে ওই যুবকের এক বোন গর্ভদান করতে রাজি হলে চিকিৎসকরা তার গর্ভেই ভ্রুণ প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। ৩৮ বছর বয়সী ওই মহিলার শারীরিক পরীক্ষার পর গত মে মাসের শেষের দিকে এ ভ্রুণ স্থাপন করা হয়। গত ১২ ফেব্রয়ারী সোমবার তিনি দু’টি সুস্থ যমজ সন্তানের জন্ম দেন।
আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বংশ পরম্পরা ধরে রাখার মধ্যে দিয়ে সন্তোষ প্রকাশ করেন এ পৌঢ় দম্পতি। দুই নাতী পেয়ে দীর্ঘদিন পরে কিছুটা হলেও ভুললেন ছেলে হারানোর শোকও। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed