Main Menu

সিলেটে চা-বাগান থেকে দুই শিশু নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে নয়ন দাস (১২) ও অমিত মারাক (১১) নামের দুই শিশু গত ১০দিন ধরে নিখোঁজ রয়েছে।

জানা যায়, নিখোঁজ হওয়া নয়ন দাস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৩নং গেইটের পাশের লাক্কাতুরা চা-বাগান নিবাসী লক্ষীন্দর দাস ও মালতী দাস এর সন্তান এবং একই এলাকার নিঝুম মারাক ও রেনুকা মারাকের সন্তান অমিত মারাক গত ৬ ফেব্রয়ারী থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ দুই কিশোরের মা মালতী দাস ও রেনুকা মারাক স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খেলার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে নয়ন দাস ও অমিত মারাক।

সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খবর নিয়ে তাদের কোন সন্ধান না পেয়ে মালতী দাস এবং রেনুকা মারাক এয়ারপোর্ট থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং যথাক্রমে-৩৬৩ ও ৩৬৪, তারিখ ১০/০২/২০১৮ইং।

কেউ তাদের সন্ধান পেলে ০১৭০৬ ১৯৯৩৯২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ নয়নের মা মালতী দাস ও নিখোঁজ অমিতের মা রেনুকা মারাক।বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed