Main Menu

ধর্মপাশায় জলমহালে মাছ শিকার, ৪০ জেলে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ডুবাইল জলমহালে অবৈধভাবে মাছ শিকারের ঘটনায় ৪০ জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পরে শুক্রবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আটক জেলেদের বাড়ি নেত্রকোনা ও জেলার অন্তর্গত পূর্বধলা, শ্যামগঞ্জ এবং ময়নসিংহ ও জেলার অন্তর্গত গৌরিপুর এলাকায়। তবে সবার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলেরা মাছ শিকারে জলমহালে নামেন।

উপজেলা চেয়ারম্যান মো. সেলিম আহমদ বলেন, জেলেরা এলাকার বিভিন্ন জলমহালে অবৈধভাবে মাছ শিকারের সাথে জড়িত। তারা দেশীয় অস্ত্র ও অবৈধ জাল নিয়ে জলমহালে মাছ ধরতে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জেলা পরিষদ সদস্য শামীম আহমদ মুরাদ বলেন, অবৈধ মাছ শিকারের ফলে জলমহাল সমিতির প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ৪০ জনকে আটক করা হয়। রাতে জলমহালের ম্যানেজার বিপ্লব বাদী হয়ে ৪০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে শুক্রবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed