খালেদার জন্য মোনাজাতকালে বিএনপি নেতার মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির গণ অনশনে খালেদা জিয়ার জন্য আবেগঘন মোনাজাত পরিচালনাকালে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে বাহুবল বাজারে। বুধবার রাত পৌঁনে ১২টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত অনশন কর্মসূচি শেষে গতকাল বুধবার মাগরিবের আযানের আগে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা কাজল মিয়া। এক পর্যায়ে অঝুরধারা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে মাওলানা কাজল মিয়া (৪০) মৃত্যুবরণ করেন। উত্তর হামিদনগর আবাসিক এলাকায় বসবাসকারী আব্দুস ছমদ-এর পুত্র মাওলানা কাজল মিয়া সাতকাপন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তার মৃত্যুর খবর বাহুবলে পৌঁছলে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া, বাহুবল উপজেলা বিএনপি সভাপতি আলহাজ আকাদ্দছ মিয়া বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ ইমাম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু, উপজেলা যুবদল সভাপতি আলহাজ্ব শামছু মিয়া, যুবদল নেতা আব্দুল হাই শিবলু ও মাহিদুর রহমান মাহিদ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed