হবিগঞ্জে আনসার সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দেওয়ার অভিযোগে হবিগঞ্জে শফিকুল ইসলাম (২২) নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট শাহ আলমসহ কর্মকর্তারা বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন।
আটক শফিকুল কুমিল্লা জেলার গুণাইঘর এলাকার আব্দুল মালেকের ছেলে। তার আইডি নম্বর- ১৯০০৭০০৩৪।
আনসার সদস্য শফিকুল বেশ কিছুদিন ধরে ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দিয়ে আসছিল। পরে হেড কোয়ার্টাসের নির্দেশ অনুযায়ী তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আনসার কর্মকর্তা শাহ আলম।
তিনি আরও জানান, হবিগঞ্জ সদর উপজেলা আনসার প্রশিক্ষক তানজীন আহমেদ বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।
পুলিশ জানায়, আনসার সদস্য শফিকুলকে ভিডিপি কার্যালয় থেকে থানায় সোপর্দ করা হয়েছে। তবে এখনও মামলা দায়ের করা হয়নি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed