Main Menu

সাংবাদিক নাসির উদ্দিনের ফেইসবুক আইডি হ্যাক

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিনের ফেইবুক আইডি (Nasir.syl) হ্যাক হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে হ্যাকার গ্রুপ আইডি হ্যাক করে পরিচিত মহলসহ বিভিন্ন জনের কাছে অসুবিধা দেখিয়ে টাকা দাবি করছে।
এ ব্যাপারে র‌্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর জামসেদুর রহমান, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদ, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেনকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী দায়েরের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নাসির উদ্দিন।
তিনি বলেন, হ্যাকার গ্রুপ আইডিটি হ্যাক করার পর পরিচিত মহলসহ বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টায় মোবাইলে ক্ষুদে বার্তা পাঠাচ্ছে। আইডিতে ফেইসবুক বন্ধুদের সবাইকে রিপোর্ট করার জন্য এবং হ্যাকার গ্রুপের চক্রান্ত থেকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

Share





Related News

Comments are Closed