পুলিশী বাঁধায় সিলেট জেলা ও মহানগর বিএনপির পৃথক মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- সম্পুর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই ষড়যন্ত্রমুলক মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় রায় দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধেও অন্যায় রায় প্রদান করা হয়েছে। আদালতে দলীয় লোক বসিয়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া ফরমায়েসী রায় জাতি ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। এই রায়ের মাধ্যমে আওয়ামী দুঃশাসনে ক্ষত-বিক্ষত গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়েছে। জাতি তাদের কোনদিন ক্ষমা করবেনা। কঠোর আন্দোলন ও গণবিষ্ফোরণে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। রেজিষ্ঠারী মাঠে বিএনপির পুর্ব ঘোষিত প্রতিবাদ সভা এবং নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলে পুলিশী বাধাঁই প্রমাণ করে অবৈধ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতেই মিথ্যা মামলায় ভুয়া রায় দিয়ে বিএনপির শীর্ষ নেতাকে কারাগারে আটকে রেখেছে। গত বৃহস্পতিবার সিলেটের আদালত প্রাঙ্গনে বিএনপির নিরীহ নেতাকর্মীদের উপর পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ সন্ত্রাসীরা প্রকাশ্যে বন্দুক উচিয়ে গুলী করে ন্যাক্কারজনকভাবে আহত করে। কিন্তু সেই সব অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার কিংবা তাদের বিরুদ্ধে কোন মামলা না দিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলার ঘটনা সিলেটবাসীকে হতবাক করেছে। অবিলম্বে নিরীহ নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং অস্ত্রধারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে।
শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় অন্যায় রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
নগরীর রেজিষ্ঠারী মাঠে বিএনপির পুর্ব ঘোষিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশ সেখানে বাধার সৃষ্টি করে। তারপর নেতাকর্মীরা বন্দরবাজার কোর্ট পয়েন্টে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। তারপর পুলিশী বাধা উপেক্ষা করে নগরীর বিভিন্ন স্থানে পৃথক প্রতিবাদ মিছিল করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৃথক প্রতিবাদ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সমুহের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, ওলামা দল, তাতী দল সহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নয়াসড়ক এলাকায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, ছাত্রদল নেতা কয়েস আহমদ, কামরান হোসেন হেলাল, এসএম সেফুল, ফজলে আহসান রাব্বী, আবু বকর সিদ্দিক, আলী আকবর রাজন, সাহেদ আহমদ, আক্তার হোসেন বিরু, জামিল আহমদ ও এনামুল কবির প্রমুখ।
লালদিঘীরপার-কালিঘাট এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা যুগ্ম সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, ওলামা দল নেতা মাওলানা সাদিকুর রহমান, ছাত্রদল নেতা লিটন আহমদ, ফখরুল ইসলাম রুমেল, মির্জা স¤্রাট, সোহেল ইবনে রাজা, জামাল আহমদ খান, নাসির উদ্দিন রহীম, আনোয়ার হোসেন রাজু, আশরাফ উদ্দিন রুবেল, হাজী দিনার, রোমান আহমদ রাজু, রুবেল আহমদ, সাঈদ খান ও মো: দিলোয়ার প্রমুখ।
কোর্ট পয়েন্ট বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন- মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহিলা দল জেলা সভাপতি জাহানারা ইয়াসমিন গোলাপী ও সাধারণ সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির শেপী, মহিলা দল নেত্রী নিগার সুলতানা ডেইজী, আমেনা বেগম রুমি, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্যে তফজ্জুল হোসেন বেলাল, নেওয়াজ বখত তারেক, নাহিদুল ইসলাম নাহিদ, আব্দুল মালেক, সুজান আহমদ, ওলীউর রহমান ওলী, আব্দুল মতিন, জাহেদ আহমদ, জিএম সেলিম, আলী আহমদ আলম, সোহেল আরেফিন, বুরহান আহমদ রাহেল, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সেলিম আহমদ, জাহাঙ্গীর আহমদ প্রমুখ।
নগরীর বারুতখানা-জেলরোড এলাকায় মিছিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি ডা: নাজমুল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, কামরুল হাসান শাহীন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed