ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের মোগলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্শীরা জানান, পৌরসভার ড্রেনের চলমান নির্মান কাজের উত্তোলিত ডাস্ট নেয়াকে কেন্দ্র করে মোগলপাড়া এলাকার বাসিন্দা মনির মিয়া ও তজম্মুল আলীর মধ্যে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে আহত শামছুল ইসলাম (৪৫), শুকুর আলী (২৩), কয়েছ (২০), কাউছার (২৫), আতুরা বেগম (৪৫), রাসেল মিয়া (২৮), রাবেয়া বেগম (৩৫), নীলবানু (৬০), আতিক (১৫), মাহদী (২০), সুমন (২৪), খালিক মিয়া (২৯), মনির মিয়া (৪৫), শারমিন (২৪), জাহিদ(১৫), রেশমা বেগম (১৮), বুরহান উদ্দিন (৩৫)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed