সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বামাসাক’র নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে আবারো সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)। এ ধরনের কার্যকলাপকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে তারা মন্তব্য করেন। বিবৃতিতে কমিশনের নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এধরনের হামলায় নিন্দা প্রকাশ করে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন-কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলূ ও সাধারন সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির।
শনিবার দায়িত্ব পালনকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গালে দর্ুৃবৃত্তরা হামলা চালায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাধব কর্মকার ও একই চ্যানেলের ক্যামেরা পারসন গোপাল বর্ধনের উপর। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রেস বিজ্ঞিপ্তি
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed