ছাতকে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দিয়েছে। তবে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসে সরকারের নীল নকশার অংশই ছিল খালেদা জিয়াকে জেলে পাঠানোর ষড়যন্ত্র। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মিলন বলেন এখন আর প্রতিবাদ করার সময় নয় এখন প্রতিশোধের জন্যে প্রস্তুতি নিতে হবে।
শনিবার বিকেলে ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত সামাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুর রহমান, শামছুল হক নমু, নজরুল ইসলাম, আলতাবুর রহমান খছরু, এড. মাসুক আলম, হাজী আশিদ আলী, লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, কয়েছ আহদ, সায়াদুজ্জামান, কাজী মাও. আব্দুস সামাদ, আতাউর রহমান এমরান, আব্দুল মমিন, জাহেদুল ইসলাম আহবাব, মনির উদ্দিন মেম্বার, বাবুল মিয়া মেম্বার, দিল হোসেন মেম্বার, বাকী বিলাহ, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গির আলম রাসেল, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, বাহা উদ্দিন শাহী, আব্দুল মমিন প্রমুখ। ট্রাফিক পয়েন্টে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed