সিলেটে গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) গণিত পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা।
শনিবার সকাল ১০টার দিকে নগরের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। পরে দুপুর ১টার দিকে তাকে বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।
আটক দেলোয়ার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের কলিমপুরের হুমায়ূন কবীরের ছেলে ও সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকার বাসিন্দা। তার কাছে থাকা ওয়ালটন অ্যান্ড্রোয়েড মোবাইল ফোনে গণিত এমসিকিউ (নৈব্যত্তিক) ‘খ’ সেটের প্রশ্নপত্র পাওয়া যায়। যা অনুষ্ঠিত পরীক্ষা শেষে প্রশ্নপত্রের সাথে মোবাইলে থাকা গণিত বহুনির্বাচনী (কোড-১০৯) পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।
আটকের পর দেলোয়ার স্বীকার করে ভৈরব থেকে তার এক চাচা প্রশ্নপত্রটি মোবাইলে দিয়েছেন। নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শরীফুল ইসলাম নামে তার এক ভাতিজা পরীক্ষা দিচ্ছিল বলেও জানায় দেলোয়ার।
আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed