Main Menu

ছাতকে বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ চুরি

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৌর বিদ্যুতের প্যানেল চুরি করেছে দূর্বৃত্তরা। গত বুধবার (৭ফেব্রæয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর ইউপির ৯নং ওয়ার্ডের বড়বাড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দু’টি ব্যাটারি, মেশিন, লাইটসহ সৌর বিদ্যুতের প্যানেল সেট, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ছাত্রছাত্রীদের খেলনা সামগ্রি, ওজন মাপার ওয়েট মেশিন, ২ রিম সাদা কাগজসহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এসময় বিদ্যালয়ের একটি ষ্টিলের আলমিরা ভেঙ্গে ক্ষতিগ্রস্থ করা হয়। ২০১৭ সালের জুলাই মাসে সরকারের ৫০ হাজার টাকা বরাদ্ধে স্থাপিত সৌর বিদ্যুত প্যানেলসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি ও ক্ষতিগ্রস্থ করা হয়। খবর পেয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোতাওয়াল্লী হায়াতুল ইসলাম, সমাজসেবি মাফিজ আলী, আমিরুল ইসলাম, হারিছ মিয়া, আবু সালেহ, মাষ্টার কয়েছ মিয়া তালুকদার, জয়নাল আবেদিন, নাসিমা বেগম, সাজনা বেগম প্রমূখ স্কুল পরিদর্শন করেছেন। এসময় স্কুলের প্রধান শিক্ষিকা লাকি রাণী চন্দ, সহকারি শিক্ষিকা হালিমা বেগম উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল মালিক।

Share





Related News

Comments are Closed