বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে সাহেদ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জালাল উদ্দিন (৫৭) এর লাশ বাড়িতে রেখে ছেলে আবু সাহেদকে এসএসসি পরীক্ষার হলে যেতে হয়েছে। বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটে ।
জালাল উদ্দিন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে মারা যান তিনি। বুধবার সকাল ১১টায় সদরঘাট মাঝ পাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জালাল উদ্দিনের আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রাম ও আশপাশের এলাকার মানুষ অংশ নেন। তবে সেসময় তাঁর ছেলে আবু সাহেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজে পরীক্ষাকেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা দিচ্ছিল। আবু সাহেদ দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।
বুধবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সাহেদ পরীক্ষার উত্তরপত্রে লিখছে। পরীক্ষা শেষ হওয়ার পর আবু সাহেদ বলে, ‘আমি হলাম সেই সন্তান যে তার বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে ।
দিনারপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, সাহেদ খুব নম্র ভদ্র ছেলে ছাত্র হিসেবেও সে মেধাবী, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোকাহত।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed