Main Menu

নিরিবিলি ক্যাম্পাসের দাবিতে জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আসিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও র‌্যালি করেছে ৪৬তম আবর্তনের শিক্ষার্থীরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ক্যাম্পাসে এমন অবস্থা হয়েছে গাড়ির জন্য হাঁটাচলা করা কষ্টকর। এসব গাড়ির উচ্চ শব্দের হর্ণ বাজানোর কারণে সকল অতিথি পাখি চলে গেছে। এখন অতিথি পাখিশুন্য আমাদের জাবি ক্যাম্পাস। এ ছাড়া প্রতিদিন গাড়ির ধাক্কায় শিক্ষার্থীরা আহত হচ্ছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে প্রশাসনের কোন কার্যক্রম দেখা যায়নি। তাই আমাদের দাবি সবুজ এ ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশরক্ষায় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান করে দিতে হবে। অতিথি পাখি যাতে লেকগুলোতে থাকতে পারে সে জন্য লেকগুলোতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসের শেষের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে প্রচুর অতিথি পাখি আসে। কিন্তু বর্তমানে অতিথি পাখিশুন্য হয়ে পড়েছে অতিথি পাখির রাজধানীখ্যাত এ ক্যাম্পাস।

এছাড়া মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বহিরাগতদের প্রাইভেটকারের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এর আগের দিন সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনের সড়কে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রাইভেটকারের ধাক্কায় গণিত বিভাগের এক শিক্ষার্থী ও রিকশাচালক গুরুতর আহত হন। এভাবেই প্রতিদিন আহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed