শ্রীমঙ্গলে মাদক দ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যা¤েপর একটি দল ফিনলে চা বাগানের চেকপোস্টের সামনা থেকে মাদক দ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
তারা হলেন উদনা গ্রামের আটুনবস্তি এলাকার দুলাল গোয়ালার ছেলে রাজু গোয়ালা (২০) ও মৃত রগু কর্মির ছেলে আদিত্য কর্মি (১৯)। এসময় তাদের কাছ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল, ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড ও ২টি মেমরী কার্ড উদ্ধার করা হয়।
অপর অভিযানটিও প্রায় একই সময়ে পরিচালনা করে র্যাবের শ্রীমঙ্গল ক্যা¤েপর অন্য একটি দল। এসময় তারা মৌলভীবাজার রোডস্থ সুরভী পাড়ার রাস্তা থেকে ৫৮ লিটার চোলাই মদসহ ৩ অভিযুক্তকে আটক করা হয়। তারা হলেন ষ্টেশন রোড সামছু মিয়ার বাড়ির ভাড়াটিয়া কুমিল্লার বি-পাড়া থানার দেহুশ মধ্যপাড়ার মৃত রেশত আলীর পুত্র মো. বাবুল মিয়া (৫০), শ্রীমঙ্গলের সাতগাঁও গ্রামের শেখ সোনা মিয়ার পুত্র মো. আব্দুল কাদের শেখ (২৮), মুচি পট্টি আরামবাগ উকিল বাড়ির সাধু রবি দাসের পুত্র চন্দন রবি দাস (২২)। এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড ও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব-৯।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed