জয়পুরহাটে বিএনপি-শিবিরের ২০ নেতাকর্মী আটক
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও শিবিরের ২০ নেতাকর্মীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযানে মোট ৩৮ জনকে আটকের দাবি পুলিশের।
জয়পুরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আকরাম হোসেন জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায় নিয়ে যে কোন অরাজকতা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান চলছে। এর ধারাবাহিকতায় জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির দুইজন ও শিবিরের দুইজন, পাঁচবিবি
উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির সাতজন, আক্কেলপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির তিনজন, ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির তিনজন ও কালাই উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির তিনজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে অন্যান্য মামলায় আরো ১৮ জনকে আটক করা হয়েছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার।
Related News
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More



Comments are Closed