সিলেটে হঠাৎ জামান, নেতাকর্মীর মধ্যে চাঞ্চল্য
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিএনপির এক অপ্রতিরোধ্য নাম অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর একনিষ্ট অনুসারী এই নেতা দীর্ঘদিন ধরে ছিলেন ইংল্যান্ডে।
সোমবার হঠাৎ করেই দেখা মিললো তাঁর। সিলেট সার্কিট হাউসে যখন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা অবস্থান করছিলেন, ঠিক এমন সময় খালেদা জিয়ার সাথে জামানকে কুশল বিনিময় করতে দেখা গেছে।
তাঁর সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির আরোও কয়েকজন নেতাকেও দেখা গেছে।
সোমবার রাতে সিলেটের দুই ওলি শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করে খালেদা জিয়া রুমে সিলেট সার্কিট হাউসের দ্বিতীয়তলার ভিভিআইপি রুমে অবস্থান করছিলেন। তখনই বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান দলের চেয়ারপার্সনের সাথে দেখা করেন। কুশল বিনিময় করেন। এসময় তিনি খালেদা জিয়ার সাথে সেল্ফিও তোলেন।
সামসুজ্জামানের সার্কিট হাউসে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি। তবে তিনি সঠিক করে বলতে পারেননি জামান কবে দেশে ফিরেছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed