কানাইঘাটে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট পৌর বিএনপির সভাপতি সহ ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার রাতে কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে সাতবাক ইউপি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল আলম মাসুমকে আটক করা হয়েছে।
এর পুর্বে সকাল ১১টায় সিলেটে খালেদা জিয়ার মাজার জিয়ারতে নেতাকর্মীদের নিয়ে যাবার পথে কানাইঘাট বাজার থেকে পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হককে আটক করা হয়।
জানা যায় আগামী ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে এ অভিযান শুরু হয়েছে।
এছাড়া গত রবিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা সাঈদুল হক, গাছবাড়ী বাজারের ফার্মেসী ব্যবসায়ী জামাত নেতা ডাক্তার আব্দুর রকিব, বীরদল আগফৌদ গ্রামের বিএনপিকর্মী ফরিদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কানাইঘাট থানায় দায়েরকৃত পৃথক ২টি নাশকতামূলক মামলার অজ্ঞাতনামা আসামী দেখিয়ে গত সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed