বিয়ানীবাজারে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ানীবাজার উপজেলা ও সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত সর্দারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার চারখাই ও লাউতা এবং সিলেট শহর থেকে তাদের আটক করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সি’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক, এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই ফরিদ আহমদ ও এসআই সুরঞ্জিত অভিযান চালিয়ে এ চারজনকে আটক করেন।
আটককৃতরা হলেন হেলিম ওরফে সেলিম, তাজ উদ্দিন, নয়ন ওরফে নোয়াব আলী ও জাকির হোসেন। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ওসি মো. শাহজালাল মুন্সী বলেন, আটককৃতদের ধরতে পুলিশ ভিন্ন কৌশল অবলম্বন করে সফল হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed