Main Menu

শ্রীমঙ্গলে বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ওসিসহ ২জন পুলিশ সদস্য আহতের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সোমবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো জাকারিয়া বাদী হয়ে বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরী ওরফে স্বর্ণ মুজিব কে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ করে এবং এতে আরো ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করে এই মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে হাজী মুজিবুর রহমান চৌধুরী ওরফে স্বর্ণ মুজিব এর নেতৃত্বে দেশীয় অন্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হবিগঞ্জ রোড থেকে একটি মিছিল শ্রীমঙ্গল চৌমুনার দিকে এগিয়ে আসলে এসময় স্টেশন রোড থেকে একটি পিকআপ ভ্যান মিছিলটি অতিক্রম করে হবিগঞ্জ রোডে যেতে চাইলে মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ীর গ্লাস ভেঙ্গে ফেলে। পুলিশ এসময় তাদের বাধা প্রদান করলে তারা আরো মারমুখি হয়ে এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম ও ও কনষ্টেবল মোজাহিদ আহত হয়। ঘটনাস্থল থেকে ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. তাজ উদ্দীন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সহসভাপতি নূরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আজির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. আইয়ুবুর রহমান, ছাত্রনেতা আব্দুল কাদির, আব্দুল আলী ও সেজিম আহমদ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. খন্দকার আশফাকুজ্জামান বলেন, বেলা সোয়া ৩টার দিকে খবর পাই শ দেড়শ মানুষ শহরে মিছিল বের করবে। আমি চৌমুহনায় গিয়ে দেখি তারা মিছিল করছে। আমরা তাদের বলি মিছিল করবেন না। কিন্তু তারা খুব এগ্রিসিভ। মিছিল করবেই। একপর্যায়ে ধাক্কা ধাক্কি শুরু করে আমাদের সাথে। তখন মিছিল থেকে দু চারটা গাড়ীতে ঢিল ছুড়ে ভাংচুর করে। এরপরও আমরা তাদের ঝামেলা না করতে বলি। তবুও তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওসি সাহেবসহ আমার দেহরক্ষী আহত হয়।

Share





Related News

Comments are Closed