Main Menu

সুনামগঞ্জে বিএনপি’র ৯ নেতা-কর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে বিএনপির ৯ নেতা-কর্মীকে আটক করেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এছাড়া, জেলা বিএনপির অফিসেও তল্লাশী চালানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির একটি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের ভাই যুবদল নেতা হাফিজুর রহমান রাজু, যুবদল নেতা নাসির উদ্দিন ও সদর উপজেলা বিএনপির সেক্রেটারী সিরাজুল ইসলাম রয়েছেন। পুলিশ জেলা বিএনপির অফিসে তল্লাশীর পাশাপাশি চেয়ারম্যান ফুল মিয়া এবং সেলিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর বাসায় তল্লাশী চালিয়েছে।

জেলা বিএনপির অফিসে তল্লাশী এবং গ্রেফতারের বিষয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed