গলাচিপায় ১০ মন ইলিশ পোনা আটক
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা: ইলিশ আমাদের জাতীয় রুপালী সম্পদ আর এ সকল দেশের প্রধান অর্থকরী রুপালী সম্পদ ধ্বংস করে এক শ্রেনীর অসাধুপায়ী মৎস্য ব্যবসায়ীরা। দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিন দুপুরে ও রাতের আধারে নিষিদ্ধ কারেন্ট জাল, বেন্তী ও বেরজাল নদীতে পেতে লক্ষ লক্ষ ইলিশ পোনা ধ্বংস করে অর্থ উপার্জন করে শেষ করছে আগামী প্রজন্মের রুপালী সম্পদ।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যলয়ের সহকারী মৎস্য অফিসার মিলন কুমার তার নিয়মিত মৎস্য অভিযানে ৫ জানুয়ারি সোমবার বিকেল ৫ টায় চিকনিকান্দী ব্রীজ বাজারে ঢাকায় চালান কালে স্থানীয় জনসাধারণ আটক করে গলাচিপা মৎস্য অফিসে খবর দিলে আটক হয় প্রায় ১০ মন “ইলিশ পোনা”।
সুত্রে জানা যায়, ইলিশ পোনা গুলো দশমিনা উপজেলার রনগোপালদী বাজারের মাছ ব্যবসায়ী লতিফ মিয়ার। তিনি ইলিশ পোনাগুলো ঢাকার উদ্দেশ্যে চালান করছিলো বলে জানায় টমটম চালক সুজন।
এ ব্যাপারে সহকারী মৎস্য কর্মকর্তা মিলন প্রতিবেদককে জানান আসলে এগুলো ইলিশ পোনা, চাপিলা জাতীয় কোন মাছ আছে বলে আজ পর্যন্ত মৎস্য গভেষনায় পাওয়া যায়নি।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed