Main Menu

জাবি’র দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষের) দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে। রোববার রাত পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থ হলেন-শাফিন (প্রাণিবিদ্যা, ৪৭ ব্যাচ) ও জাহিদ (ফার্মেসী, ৪৭ ব্যাচ)।
শাফিন জানায়, আমরা হল থেকে বের হয়ে ডেইরি গেটে (বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে) যাচ্ছিলাম। এমন সময় দুই জন ছিনতাইকারি পেছন থেকে দৌড়ে এসে আমাদের ধরে। তাৎক্ষনি চাপাতির মুখে সবকিছু দিয়ে দিতে বলে। মোবাইল-মানিব্যাগ দিতে অসম্মতি জানালে মারধরের হুমকী দেয়। পরে জোরপূর্বক দুইজনের দুইটি মোবাইল ও টাকাপয়সা নিয়ে যায়। এমন ঘটনায় ক্যাম্পাসে আতঁঙ্ক ছড়িয়ে পরেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলব।’
প্রসঙ্গত, গতবছরও বিশ্ববিদ্যলয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর কয়েকদিনের মধ্যে প্রথমবর্ষের শিক্ষার্থীরা একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছে।

Share





Related News

Comments are Closed