সিলেটে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ”পাসর্পোট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটে শুরু হয়েছে পাসর্পোট সেবা সপ্তাহ ২০১৮।
গত ৪ ফেব্রয়ারী বিকেলে সিলেট বিভাগীয় পাসর্পোট ও ভিসা অফিসে সিলেট বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম ফিতা কেটে পাসর্পোট সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. নাজমানারা খানুম বলেন, সেবা প্রত্যাশীরা যাতে নির্বিঘ্নে ও দ্রততম সময়ে পাসর্পোট ও ভিসা সেবা পায় তা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও পাসর্পোট অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকতে হবে। সরকার ২০১০ সালে মেশিন রিডেবল পাসর্পোট এবং মেশিন রিডেবল ভিসা প্রবর্তন করার ফলে বর্হিঃবিশ্বে বাংলাদেশের পাসর্পোট ও ভিসার গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশী জনগণের বিদেশ গমন সহজতর হয়েছে। তিনি বলেন সরকার প্রবাসীদের সুবিধার্থে অচিরেই ই-পাসর্পোট প্রবর্তন করতে যাচ্ছে।
সপ্তাহব্যাপী এই সেবা ৩ ফেব্রয়ারী থেকে ৯ ফেব্রয়ারী পর্যন্ত চলবে। সেবা সমূহের মধ্যে রয়েছে, পাসর্পোট ফরম পূরণ পূর্বক তথ্য সহায়ক লিফলেট প্রদান, গ্রাহকদের সেবার মান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য কেন্দ্র, অফিস দালাল মুক্তসহ সঠিক সময়ে পাসর্পোট সরবরাহের নিশ্চয়তা প্রদান।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসর্পোট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম, উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, অফিস কর্মকর্তা জসিম উদ্দিন, তৌফিকুর রহমান, দিপক কুমার দাস সহ পাসর্পোট করতে আসা সকল শ্রেণীর গ্রাহকেরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পাসর্পোট ও ভিসা অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed