নবীগঞ্জে চলন্ত বাসে অগ্নিকান্ডে নিহত ১, আহত ১০
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামকস্থানে চলন্ত বাসে ট্রাকের ধাক্কা লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘটনাস্থলেই গাড়িতে আটকা পড়ে বাস চালক আগুনে পুড়ে নিহত হন। এতে আহত হন আরো ১০জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষনিকভাবে নিহত চালকের পরিচয় সনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেট গামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৬৮২) উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে পৌছলে পিছন দিক থেকে দ্রত গতির একটি ট্রাক বাসটিকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। সবার চোখের সামনেই পুড়ে মারা যান বাস চালক।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এ প্রতিবেদককে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি, তবে নিহত বাস চালকের পরিচয় পাওয়া না গেলেও তিনি এই গাড়ীর হেলপার বলে দাবী করেন। স্থানীয় লোকদের অভিযোগ হাইওয়ে পুলিশের চেকপোষ্টের কারনে ট্রাককে ধাওয়া করলে ঘন কুয়াশায় এই দূর্ঘটনা ঘটে। এই অভিযোগ প্রত্যাখান করে হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, এ সময় ঘটনাস্থলে পুলিশের কোন চেকপোষ্ট ছিলনা আর ধাওয়ার কোন ঘটনা ঘটেনি।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed