গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের গিয়াস উদ্দিন ও ফরিদপুরের রতন মণ্ডল।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আব্দুল হাই জানান, ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাওয়ার সময় একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস ও লেগুনার ৭ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে ইন্সপেক্টর জানান।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed