এবার ‘গুগল ম্যাপ’ জানাবে ট্রাফিক অবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক : গুগল ম্যাপ, এই অ্যাপটি সকলেরই পরিচিত। কোন অপরিচিত স্থান চিনতে আমরা গুগল ম্যাপ এর সহায়তা নিয়ে থাকি। কিন্তু গুগল ম্যাপ যে আপনাকে ট্রাফিকের অবস্থা সম্পর্কেও অবগত করে তা হয় তো অনেকেই জানি না।
গুগল ঢাকাবাসীর জন্য নতুন বিস্ময় নিয়ে হাজির হয়েছে। গুগল ম্যাপ থেকেই জেনে নেয়া যাবে রাস্তার জ্যামের হালচাল। এবার ম্যাপ ও নেভিগেশনের সঙ্গে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে রাস্তার জ্যামের খবর। এ ফিচার অনেক দেশে আগে থেকেই চালু থাকলেও ঢাকার জন্য চালু হয়েছে গত বছরের শেষ নাগাদ।
গুগল ম্যাপ এর সেবাটি পেতে হলে আপনার প্রয়োজন একটি স্মার্টফোন বা ল্যাপটপ। তবে নিমিষেই জেনে নিতে পারবেন প্রয়োজনীয় তথ্যটি।
গুগল ম্যাপ ওপেন করুন-
অ্যান্ড্রয়েড ফোনে ট্রাফিকের অবস্থা জানার জন্য প্লে স্টোর থেকে গুগল ম্যাপ ইন্সটল করে নিন। ম্যাপ ওপেন করে বাম দিকের মেন্যু থেকে ‘ট্রাফিক’ এ ক্লিক করুন। সঙ্গে সঙ্গে লাল, হলুদ, কমলা ও সবুজ রংয়ের সংকেত দেখতে পাবেন ম্যাপের রাস্তাজুড়ে। এবার উপরে ‘সার্চ’ বারে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন।
বাম দিকের বার থেকে ‘ট্রাফিক’ সিলেক্ট করুন-
সার্চ বারে গিয়ে গন্তব্য খুঁজে নিন দেখতে পাবেন নির্দিষ্ট এলাকা ও এর আশেপাশের এলাকার ট্রাফিকের অবস্থা। লাল রং নির্দেশ করে দীর্ঘ জ্যাম, হলুদ রং মোটামুটি ফাঁকা রাস্তা, কমলা রং চলমান জ্যাম এবং সবুজ রং হচ্ছে জ্যামহীন সড়ক।
ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে গুগল ম্যাপের ওয়েবসাইটে গিয়ে জানুন ট্রাফিকের অবস্থা। এজন্য গুগল ম্যাপের ওয়েবসাইটে গিয়ে গন্তব্য খুঁজে বাম দিকের টুলবার থেকে ‘ট্রাফিক’ সিলেক্ট করুন। দেখতে পাবেন ট্রাফিকের অবস্থা।
ব্যবহারকারীদের জ্যাম পেরিয়ে কোনো স্থানে যেতে কতক্ষণ সময় লাগবে, তা-ও জেনে নেয়া যাবে গুগল ম্যাপ থেকে। এর জন্য ম্যাপ অ্যাপটি ওপরে সার্চ অপশনে যে স্থান এবং কোথায় যেতে চান, তা নির্ধারণ করে দিতে হবে। তারপর ‘directions’ অপশনে ক্লিক করলে স্থানটির দূরত্ব কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগবে, তা দেখা যাবে।
গুগল ম্যাপের আরও কিছু সুবিধা:
গুগল ম্যাপের সাহায্যে নতুন কোনো জায়গায় গেলে তা সহজেই খুঁজে পাওয়া যাবে। অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীদের লোকেশন অনুযায়ী হোটেল, ক্যাফে, গ্যাস স্টেশন, এটিএম বুথ, ফার্মেসি এবং শপিং সেন্টারের তথ্য মিলবে। এছাড়া স্থানগুলোর ছবি পাওয়া যাবে।
গুগল ম্যাপের চাইলে ব্যবহারকারীরা অফলাইনে লোকেশন সংরক্ষণ করে রাখতে পারবেন। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই স্থানগুলো দেখে নেয়া যাবে। চাইলে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্থানগুলো গুগল ম্যাপ সংরক্ষণ করে রাখতে পারবেন।
পরবর্তী সময়ে লোকেশন ভুলে গেলে তা সহজেই দেখে নেয়া যাবে। ফোনে টাইপ করতে ঝামেলা মনে হলে ভয়েস সার্চ করেই গুগল ম্যাপস অ্যাপে কোনো স্থানে খুঁজে পাওয়া যাবে।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed