জগন্নাথপুরে প্রতিপক্ষের রামদার আঘাতে যুবক আহত
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের রামদার আঘাতে এক আহত যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই সাথে জনতার গণপিটুনিতে হামলাকারীও আহত হয়। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে।
জানা গেছে, মাদ্রাসার জমি নিলাম নিয়ে ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর স্থানীয় শ্রীধরপাশা গ্রামের ফয়সল মিয়া ও জাবেদ আলমের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ফয়সল পক্ষের ১ জন নিহত সহ কমপক্ষে ৭০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা ও পাল্টা মামলা চলছে।
এরই জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে জাবেদ আলম পক্ষের রাজু মিয়ার উপর্যপুরি রামদার আঘাতে ফয়সল পক্ষের নেওয়াজ আহমদ নামের এক যুবক গুরুতর আহত হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় বাজারের উত্তেজিত জনতা হামলাকারী রাজু মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। গণপিটুনিতে আহত রাজু মিয়াকে থানা পুলিশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। গত বুধবার রাতে আহত রাজু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় আহত নেওয়াজ আহমদ বাদী হয়ে ৪ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, উক্ত মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে আহত নেওয়াজ আহমদের লোকজন জানান, আহত নেওয়াজ এখনো শঙ্কামুক্ত নয়, সে ওসমানীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed