কমলগঞ্জে ৪০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরের পারিবারিক সদস্যের আর্থিক অনুদানে পৌর এলাকার ৪০০ শীতার্ত দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমদের সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-১ মো: রমুজ মিয়া, কাউন্সিলর আনসার শোকরানা মান্না, কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক শাহীন আহমদ, বাংলাটিভির জেলা প্রতিনিধি বিক্রমজিত বর্ধন প্রমুখ।
এদিকে গত বুধবার রাতেও পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদের মাধ্যমে প্রাপ্ত কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ জানান, দূঃস্থ শীর্তাত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার পরিবারের সদস্যদের আর্থিক অনুদানে ক্রয় করা শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, কমলগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে চলিত শীত মৌসুমে প্রায় প্রতিদিনই শীতার্ত লোকদের কম্বল, সোয়েটারসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed